কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬ এ ০১:৪৯ PM
কন্টেন্ট: পাতা
প্রিয় ঝিকরগাছা উপজেলাবাসী
আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা।
আমাদের প্রিয় ঝিকরগাছা উপজেলা উন্নয়ন, শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, ও তথ্যপ্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে। সরকারি সেবাগুলো জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে জনগণের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উপজেলা প্রশাসনের সকল কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসেবার মান উন্নয়নই আমাদের মূল লক্ষ্য। উপজেলা পোর্টালের মাধ্যমে নাগরিকরা যেন সহজে সরকারি তথ্য ও সেবা পেতে পারেন, সেটিই আমাদের অঙ্গীকার। আপনাদের মতামত, সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ আমাদের উন্নয়নযাত্রাকে আরও বেগবান করবে।
চলুন আমরা সবাই মিলে একটি সমৃদ্ধ, শিক্ষিত, প্রযুক্তিনির্ভর ও সেবামুখী ঝিকরগাছা গড়ে তুলি।
ধন্যবাদান্তে,
এম. সাইফুল্লাহ
উপজেলা নির্বাহী অফিসার
ঝিকরগাছা, যশোর